• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক

রিপোর্টার: / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। এসময় জব্দ করা হয় মৎস্য শিকারের সরঞ্জামসহ ২টি ট্রলার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আটক জেলেদের নিয়ে লোকালয়ে ফেরেন বনবিভাগের সদস্যরা। এর আগে শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা জেলেরা হলেন, পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর গ্রামের জামাল হওলাদার (৩২), মোঃ কালু (৪৮), ফরহাদ (৩০), মোঃ ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), মোঃ হানিফ হাওলাদার (৪০), রাজীব হাওলাদার, ইব্রাহিম (৩৫), মহিপুর গ্রামের মোঃ ছোমেদ (৪৫), চাপলি গ্রামে মোঃ রাসেল (৩০), তালতলী থানার তালতলী গ্রামের ইসমাইল (৩৫), পটুয়াখালী সদরের দক্ষিণ বড়বিঘা গ্রামের মোঃ শরিফ মিয়া (৪৮)ও বাগেরহাটের মোল্লাহাটের কোদালীয়া গ্রামের মোঃ শফিকুল খান (২০)সহ মোট ২২জন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় কয়েকজন জেলে বনবিভাগের অনুমতি ছাড়া অবৈধভাবে মাছ আহরণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখানে থাকা দুটি ট্রলার থেকে দড়ি, বড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং ৪১০ কেজি শিকার নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়। একই সাথে সেখান থেকে উক্ত ২২ জেলেকে আটক করা হয়।
আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি আরো জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ