• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরার ধুলিহরে চোরাই মালামালসহ আটককৃত দুই চোরকে থানায় সোপর্দ

রিপোর্টার: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় চোরাই মালামালসহ আটককৃত দুই চোরকে থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) ভোররাত চারটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে চুরি করার সময় গ্রামবাসীরা দুই চোরকে আটক করে গণধোলাই দেয়।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন রকম চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার কোমরপুর গ্রামের আবুল হেসেনের ছেলে নাজমুল (৩৫) এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এরশাদ আলীর ছেলে আব্দুল্লাহ (৩০)।

স্থানীয়রা জানান, চুরির ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে ওই দুইজনকে আটক করে গণধোলাই  দিলে তাদের স্বীকারোক্তিতে এবং হেফাজতে থাকা বিভিন্ন রকম চুরি হওয়া মালামাল বের করে দেয়। আটককৃত দুই চোরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত এলাকায় দীর্ঘদিন ধরে প্রতিদিন অহরহ চুরি হচ্ছে। চোরের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ