• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

সাতক্ষীরায় দেশের বৃহত্তম ইফতার মাহফিল নলতা শরীফে

রিপোর্টার: / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

দীপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে দেশের অন্যতম বৃহত্তম ইফতার মাহফিল। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন এর তত্ত্বাবধানে আয়োজিত এ মাহফিলে প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার ধর্মপ্রাণ মানুষ একসঙ্গে ইফতারে অংশ নেন। পুরো রমজান জুড়ে এই ইফতার কার্যক্রম চলমান থাকবে।

সরেজমিনে দেখা যায়, ফজরের নামাজের পর থেকেই ইফতার প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ শুরু হয়। প্রায় ৩০ থেকে ৩৫ জন বাবুর্চি ও কর্মী সিংগাড়া, ছোলা, ডিম সিদ্ধ, ফিরনি, চিড়া, কলা ও খেজুরসহ নানা পদ প্রস্তুতে ব্যস্ত থাকেন। সকাল ৬টায় কাজ শুরু হয়ে বিকেল ৫টার মধ্যে রান্নার প্রস্তুতি সম্পন্ন হয়।

ইফতার আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিকেল গড়িয়ে মাগরিবের সময় ঘনিয়ে এলে পুরো প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক শৃঙ্খলাবদ্ধভাবে ইফতার বণ্টনের দায়িত্ব পালন করেন।

প্রায় পাঁচ দশক ধরে ইফতার প্রস্তুতের সঙ্গে যুক্ত বাবুর্চি মো. মুক্তার হোসেন বলেন, আমি এখানে ৪৮ বছর ধরে সিঙ্গারা তৈরির কাজ করছি। প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার সিঙ্গারা বানানো হয়।

আরেক বাবুর্চি আসাদুর রহমান জানান, ৩০ থেকে ৩৫ জন মিলে প্রতিদিনের ইফতার প্রস্তুত করি। সময়মতো শেষ করতে সকাল থেকেই নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হয়।

ইফতারে অংশ নেয়া শিক্ষক আবু হাসান বলেন, একসঙ্গে ৫ হাজার মানুষের ইফতার, এ এক অনন্য অভিজ্ঞতা। এই আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত এবং আল্লাহর কাছে দোয়া করি, আমাদের ইবাদত কবুল হোক।

নলতা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, প্রথম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত প্রতিদিনই এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের ভক্ত ও শুভানুধ্যায়ীদের অর্থায়নে পুরো আয়োজন সম্পন্ন হয়। প্রতিদিন দেশের কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয়দের মতে, এই আয়োজন শুধু ধর্মীয় নয় সামাজিক সম্প্রীতিরও এক অনন্য দৃষ্টান্ত। প্রতিবছর সাতক্ষীরাসহ পার্শ্ববর্তী জেলা থেকে হাজারো মানুষ নলতা শরীফে সমবেত হন। রমজানজুড়ে এ গণ-ইফতার নলতা শরীফকে পরিণত করে এক বৃহৎ ধর্মীয় ও সামাজিক মিলনস্থলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ