• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

কালিগঞ্জ উপজেলা পরিষদ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভা পরিচালিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার সভাপতিত্বে সভাপতির বক্তব্যে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় প্রধান অতিথি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সকল সমস্যার সমাধান আস্তে আস্তে দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে করা হবে। আমরা নিজেদের মধ্যে দুর্নীতি করবো না, অন্যকে করতেও দেবো না। এভাবে সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, কৃষি কর্মকর্তা অসীম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ,মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান এম আল রাজি টোকনসহ উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ।

সভায় উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ