• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ভূমিকম্পে কেঁপে উঠল কালিগঞ্জ, আতঙ্কে ঘর ছেড়ে বাইরে হাজারো মানুষ

রিপোর্টার: / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। আকস্মিক এ ভূকম্পনে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, নির্ধারিত সময়েই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। তিনি বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জেলার আশাশুনি উপজেলা এলাকায়। রিখটার স্কেলে উৎপত্তিস্থলের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪, যা স্বল্পমাত্রার ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

তিনি আরও জানান, গত ২৭ দিনের মধ্যে এ অঞ্চলে আরও ৯টি ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। আশাশুনি উপজেলায় ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় কালিগঞ্জসহ আশপাশের এলাকায় কম্পন তীব্রভাবে অনুভূত হয়।

 

এ সময় এলাকার অধিকাংশ মুসল্লি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে অবস্থান করছিলেন। অন্যদিকে বাড়িতে থাকা নারী-পুরুষ, শিশু ও বয়স্করা আতঙ্কে চিৎকার করতে করতে দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

 

ভূমিকম্পের বিষয়ে কালিগঞ্জ উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের কর্মকর্তা মো. মোফিজুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ