• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনির ইরামনি ব্রিকসকে জরিমানা: ৩০০ বস্তা টায়ারের গুড়া (কার্বন) সহ ট্রাক জব্দ

রিপোর্টার: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবহার ও মওজুদের অভিযোগে ইরামনি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইটভাটায় পোড়ানোর উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ বর্জ্য গুড়া (টায়ারের গুড়া) আমদানি ও মওজুদ করার প্রমাণ পাওয়ায় ভাটা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশ দল শুক্রবার সকালে খবর পেয়ে ইটভাটার মধ্যে থাকা ট্রাক ভর্তি টায়ারের গুড়ার বস্তা আটক করেন। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ ব্যবস্থাপনা আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(গ) ও ১৫(১) অনুযায়ী ইরামনি ব্রিকসকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ভাটা ম্যানেজারকে ৩ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।

এ সময় ইটভাটা থেকে পরিবেশের জন্য ক্ষতিকর প্রায় ৩০০ বস্তা কার্বন (টায়ারের গুড়া) বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-০৭২২) জব্দ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, ক্ষতিকর পদার্থ ব্যবহার বন্ধে প্রশাসনের এ পদক্ষেপ পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ