• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৬ বোতল উইন্স কেরেক্স ও ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার: / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

দীপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলার দেবহাটা কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৬ । শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ২ টার দিকে র‍্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ-এর নেতৃত্বে এই অভিযানে ৯৯৫ বোতল উইন্স কেরেক্স  জব্দ করে। যার আনুমানিক মূল্য ৯ লক্ষ ৯৫ হাজার টাকা।

এছাড়া ১১ বোতল মেয়াদ উত্তীর্ণ ফেনসিডিল, ২টি বাটন ফোন ও ১টা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাবের অভিযানিক দল।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন দেবহাটা উপজেলার কুলিয়ার মৃত আজিজ কারিকরের ছেলে হাসানুর কারিকর (৪৫), সাতক্ষীরা সদরের হাড়দ্দাহ গ্রামের সোহরাফ হোসেন সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং একই এলাকার মৃত জিয়া উদ্দীন গাজীর ছেলে মূসা করিম (৩০)। উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকসহ আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদেরকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদককে জিরো টলারেন্স আনার জন্য যা যা করা প্রয়োজন আমরা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ