• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

বাংলাদেশ জাসদের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল

রিপোর্টার: / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাসদের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ও দলের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদের জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল ভোটারগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি সাতক্ষীরাবাসীর অধিকার আদায়ের জন্য আজীবন রাজপথে লড়াই করে যাবো।

উপস্থিত ছিলেন কবি সৌহার্দ সিরাজ, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, জে এস ডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, বাঁকাল মন্দিরের সভাপতি ও সম্পাদক যথাক্রমে প্রফুল্ল কাজী ও বিশ্বজিৎ মন্ডল, জেলা দলিত পরিষদের সভাপতি গৌরপদ দাস, নারী নেত্রী রওশন আরা, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, লাভলী পারভীন, সুকুমার পালিত, রাহাবার রহমান, বেলায়েত হোসেন, লেখক মনিরুজ্জামান মুন্না, গনেশচন্দ্র দাস, ইন্দ্রজিৎ, সাতক্ষীরা কমার্স কলেজের উপাধ্যক্ষ কাজী তাজউদ্দীনসহ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ