• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

ভারত থেকে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

রিপোর্টার: / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল দিয়ে দেশে আনা হয়েছে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (৭০) মরদেহ।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, ট্রাভেল পারমিটের মাধ্যেমে কোলকাতায় মৃত্যু বাংলাদেশের সাবেক একজন এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাকে তার স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি অবৈধ পথে ভারতে পলায়ন করেন। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কোলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। চিকিৎসকদরে ভাষ্যমতে, মাল্টি অর্গান ফেইলিওরের কারনে তার মৃত্যু হয়।

জোয়াহেরুলের মৃত্যুর সময় হাসপাতালে তার স্ত্রী ও মেয়ে ছিলেন। স্ত্রী মেডিকেল ভিসায় কোলকাতায় অবস্থান করছিলেন। এরপর তার অসুস্থতার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলাম কোলকাতায় যান।

জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি এর আগে করটিয়া সরকারী সা’দত কলেজ এর দুই বার ছাত্র সংসদ এর ভিপি নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ