
দীপঙ্কর বিশ্বাস: পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় সাতক্ষীরার দেবহাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
সোমবার দুপুর ১২ টায় কুলিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী কুলিয়া বাজারে চিত্তর হোটেল ও আনারুলের ফলের দোকানে অপরিষ্কার অপরিচ্ছন্নতা ও দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য ২ ব্যবসায়ী কে ২ হাজার টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, কোন দোকানী যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না করে, মেয়াদ উত্তীর্ণ মালামাল না রাখে এবং মাংস দাম বৃদ্ধি না করে।
সেজন্য সচেতনতা বৃদ্ধি পাশাপাশি কোন অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম পবিত্র রমজান উপলক্ষে যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয় সেই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। এছাড়া রমজান উপলক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।