• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সারাদেশে খুন, ধর্ষন, অপহরন ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ

রিপোর্টার: / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে চলমান খুন, নারী শিশু ধর্ষন, অপহরন, নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( মার্চ) সকাল ১০টায় মানবাধিকার সংগঠন স্বদেশ এবং আইনও সালিশ কেন্দ্র –আসক ঢাকা এর উদ্যোগে সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কের গেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মানবন্ধনে সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মানবাধিকার কর্মি মাধব চন্দ্র দত্ত। উপস্থিত থেকে অংশ গ্রহন করেন সিডো সংস্থার পরিচালক শ্যামল বিস্বাস, মহিলা পরিষদের সাতক্ষীরা শাখার সম্পাদক জ্যোস্ন দত্ত, সভানেত্রী আঞ্জুয়ারা মিলি, হফিজা খাতুন, ক্রিসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দীকি, প্রিন্সিপাল তারেক আহমেদ, হেড সংস্থা পরিচালক লুইস রানা গাইন, তরিকুল ইসলাম অন্তর, বিনাদ নাট্যদলের আল আমিন, রাহিদ, আদনিন্, ঝিলিক সহ অন্যান্য প্রতিনিধি , প্রন্তিকের হৃদয় মন্ডল, টিআইবি কমিউিনিটি গ্রুপের সদস্য বৃন্দ, এমএসএফ এর সমন্বয়ক এড, মনিরউদ্দীন, সাংবাদিক বিপ্লব হোসেন, এইচআরডিএফ সদস্য বৃন্দ, সিএসও এইচ আর ডি কোয়ালিশন, প্রথমআলো বন্ধুসভা, বারসিক সহ বিভিন্ন সংগঠন প্রতিনিধি, আব্দুস সামাদ, মফিজুল ইসললাম, স্বপন পান্ডে  সহ প্রতিবাদ মৌন মানবন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, যুব প্রতিনিধি, আইনজীবী, নারী নেত্রী, সাংবাদিক, সমাজ কর্মী সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

মানববন্ধনে দেশ সম্প্রতিকালে ঘটে যাওয়া রোমহর্ষক ঘটনার বিরুদ্ধে নিান্দা জানানোর পাশাপাশি দায়ী জড়িতদের বিরদ্ধে দ্রুত আইনে বিচার করে শাস্তি নিশ্চিত করতে আইন বিচার বিভাগের প্রতি অনুরোধ জানানো হয়। আমার কথা শোনোরুখে দাঁড়াও জনগন এই আহ্বানে বিভিন্ন ঘটনার প্রতিচ্ছবি যুক্ত ব্যানারে মাথায় কালো কাপড় বেঁধে উপস্থিত সকলে মৌন প্রতিবাদ জানান এবং প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত দায়ীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসন সরকারকে দৃঢ় পদক্ষেপ গ্রহনের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ