• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

রিপোর্টার: / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এ সভা হয়েছে।

সভায় ঈদের আগে ও পরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অবৈধ মোটরসাইকেল চলাচল, মাদকদ্রব্য ও সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান সড়কে যানজট নিরসনেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের নামাজ কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদ-এ আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নামাজের সময়সূচি স্থানীয়ভাবে নির্ধারণ করা হবে।

সভায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বিশেষ করে কৃষ্ণনগর ইউনিয়নের কাপড় পট্টিতে সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করারও সিদ্ধান্ত হয়।

ঈদের সময় ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ