• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী আটক

রিপোর্টার: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুই সন্তানের জননী সুলতা সরদার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামে ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ঘরের ভেতরে সুলতা সরদারকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

নিহত সুলতা সরদার পার্শ্ববর্তী শ্যামনগর থানার ভেটখালী গ্রামের সুবল বৈদ্যের কন্যা এবং কালিগঞ্জ উপজেলার মালিঙ্গা গ্রামের ঘের মালিক শশাঙ্ক সরদারের স্ত্রী। তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে বলে রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম-আল রাজি নিশ্চিত করেছেন।

ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামী শশাঙ্ক সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে। এ বিষয়ে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহতের পিতা সুবল বৈদ্য অভিযোগ করে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহ চলছিল। তার দাবি, পরিকল্পিতভাবে তার মেয়েকে নির্যাতন করে হত্যা করে পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ