• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

‘ডিজিটাল ভিক্ষুক’! নির্দিষ্ট সময়ের পর নেন না ভিক্ষা

রিপোর্টার: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাছিননগর এলাকায় এক ভিক্ষুকের অভিনব কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোড়ন সৃষ্টি হয়েছে। হ্যান্ড মাইক হাতে নিয়ে নির্দিষ্ট সময় বেঁধে ভিক্ষা নেওয়া এবং সময় পার হলে আর ভিক্ষা না নেওয়ার ঘোষণা দিয়ে স্থানীয়দের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ‘ডিজিটাল ভিক্ষুক’-এর ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহান শাহ হযরত রাহাত আলী শাহ (রহ.)-এর মাজার শরীফের সামনে এই ব্যতিক্রমী চিত্র দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছিননগর মাজারে প্রতিদিন প্রায় ১৫-২০ জন ভিক্ষুক অবস্থান করেন। এই ভিক্ষুকদের মধ্যে একজনকে দেখা যায় হাতে হ্যান্ড মাইক নিয়ে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে ঘোষণা দিতে, ‘যারা ভিক্ষা দেবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দেবেন। সময় শেষ হলে আর ভিক্ষা নেওয়া হবে না।’

digital-begger-2

মাজারে আসা দর্শনার্থীরা প্রথমে বিস্ময় প্রকাশ করলেও পরে বিষয়টি উপভোগ করেছেন। অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়। নেটিজেনরা মজা করে এই ব্যক্তিকে ‘ডিজিটাল ভিক্ষুক’ বলে অভিহিত করছেন।

দর্শনার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এখানে ভিক্ষুকদের অবস্থান থাকলেও এভাবে মাইক ব্যবহার করে সময় নির্ধারণ করা আগে কখনো দেখা যায়নি। কেউ মজার বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে মানুষের দৃষ্টি আকর্ষণের অভিনব কৌশল হিসেবে মন্তব্য করছেন।

সংবাদকর্মী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাছিননগর মাজারে অনেক ভিক্ষুক থাকলেও এই ব্যক্তির সময়ানুবর্তিতা ও মাইকের ব্যবহার সম্পূর্ণ নতুন। মূলত মানুষের কৌতূহলকে পুঁজি করেই তিনি ভিক্ষাবৃত্তিতে নতুনত্ব আনার চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ