• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে পাওনা ১৫ লাখ টাকা আদায় ও ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রিপোর্টার: / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে পাওনা ১৫ লাখ টাকা আদায় এবং বিভিন্ন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিকার চেয়ে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী শেখ আব্দুল বারী।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের দলিলউদ্দীন গাজীর ছেলে জাহাঙ্গীর কবির তার কাছ থেকে ডিড স্ট্যাম্পে শর্তসাপেক্ষে কমিশনভিত্তিক চুক্তির মাধ্যমে পোল্ট্রি ফিড ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

তিনি বলেন, দীর্ঘদিন লেনদেনের একপর্যায়ে তার প্রতিষ্ঠানের ম্যানেজারের মাধ্যমে জাহাঙ্গীর কবিরের কাছে প্রায় ৪৬ লাখ টাকা বকেয়া হয়ে যায়। পরে ২০২১ সালের ১৪ অক্টোবর জাহাঙ্গীর কবির তার ব্যবসা সম্প্রসারণের কথা উল্লেখ করে লিখিতভাবে ৪০ লাখ টাকা ক্রেডিট সুবিধা পাওয়ার আবেদন করেন। সেই বিশ্বাসের ভিত্তিতে লেনদেন চলতে থাকলেও তিনি নিয়মিতভাবে পাওনা টাকা পরিশোধে গড়িমসি করতে থাকেন।শেখ আব্দুল বারী আরও বলেন, বিভিন্ন সময়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা চালিয়ে বর্তমানে প্রায় ১৫ লাখ টাকা বকেয়া রয়েছে। তার ম্যানেজার শওকাত ও বিশেষ সহকারী আকবর আলী টাকা চাইতে গেলে জাহাঙ্গীর কবির ও তার সহযোগীরা তাদের নানা ধরনের হুমকি-ধমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় গত ১০ মার্চ জাহাঙ্গীর কবির ও তার সহযোগী রেজাউলের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি জানান।সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পাওনা টাকা পরিশোধ না করে উল্টো তাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করা হয়েছে এবং তার সামাজিক সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালানো হচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে কালিগঞ্জ এলাকায় সুনামের সঙ্গে ফিস ফিড, পোল্ট্রি ফিডসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছি। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সেটিকে পুঁজি করে কিছু অসাধু ব্যক্তি পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এসময় তিনি সংবাদপত্রের মাধ্যমে তার পাওনা টাকা আদায় এবং চলমান ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী শেখ আব্দুল বারীর কয়েকজন সহকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ