• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

দেবহাটায় র‌্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আটক ১

রিপোর্টার: / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

দীপঙ্কর বিশ্বাস: দেবহাটায় তক্ষকসহ ১ জন আটক করেছে র‌্যাব-৬। এ ঘটনায় র‌্যাব এর পক্ষ থেকে র‌্যাবের এসআই/(নিঃ) মোঃ সানাউল্লাহ দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১১।

জানা যায়, সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকায় টহল চলাকালীন সময় বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে দেবহাটা থানার কুলিয়ার টিকেট গ্রামের মৃত বাবর আলী মোল্লার ছেলে মোমিন (৫২) ঘরের ভিতর ১ জন ব্যক্তি একটি বন্যপ্রাণী যেটা জীবিত ও কালো রংয়ের ডোরাকাটা তক্ষক যা ১৩ ইঞ্চি লম্বা এবং ওজন ১ শত ৯৫ গ্রাম। যার আনুমানিক মূল্য দুই লক্ষ পচাঁত্তর হাজার টাকা বিক্রি করার জন্য অবস্থান করছে।

তাৎক্ষনিক ওই স্থানে অভিযান পরিচালনা করে তক্ষকসহ উক্ত আসামী মোমিনকে আটক করা হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তক্ষক ধরে অবৈধভাবে বিদেশে পাচার করছে। এই চক্রটিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর।

তিনি আরও বলেন, জব্দকৃত তক্ষকটিকে বিজ্ঞ আদালতের নির্দেশে দেবহাটা রুপসী ম্যানগ্রোভে অবমুক্ত করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ