• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

কালিগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল ও ব্যারেল জব্দ

রিপোর্টার: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

একই সঙ্গে বিপুল পরিমাণ তেল ও ব্যারেল জব্দ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রথম অভিযানটি পরিচালনা করা হয় উপজেলার মৌতলা ইউনিয়নের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মেসার্স লায়ন এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে। বিকেল ৫টার দিকে কালিগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দোকান থেকে মোট ৩০টি ব্যারেল জব্দ করা হয়। এর মধ্যে ৬ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল পেট্রোল ভর্তি ছিল। বাকি ২০টি ব্যারেল খালি অবস্থায় পাওয়া যায়।

 

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দোকানের মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহ (২৬) জ্বালানি তেল মজুদের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এর আগে দুপুর ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। মো. আনারুল ইসলামের বসতবাড়িতে চালানো ওই অভিযানে ২০০ লিটার তেল, তেল বিক্রির বিভিন্ন সরঞ্জাম এবং একটি খালি ব্যারেল জব্দ করা হয়।

 

আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এবং অবৈধ উদ্দেশ্যে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।সার্কেল এসপি রাজিব আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের নির্দেশনায় পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, তেলের দাম বাড়ার আশায় অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এসব তেল মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ