• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সাতক্ষীরায় ভাড়ায় চালিত বাইকারদের তেল সিন্ডিকেট, সংকটে সাধারণ মানুষ

রিপোর্টার: / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জুড়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যার ফলে তীব্র জ্বালানি সংকটে পড়েছে সাধারণ মানুষ।

অভিযোগ উঠেছে, এসব বাইকার দিনের নির্দিষ্ট সময়ে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে তা মজুদ রেখে পরবর্তীতে অতিরিক্ত দামে বিক্রি করছে। সোমবার ও মঙ্গলবার (২৩-২৪ মার্চ) বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে এমন চিত্র পাওয়া গেছে।

জানা যায়, সকাল, বিকাল ও রাত এই তিন সময়ে তারা তেল সংগ্রহ করে স্থানীয় গ্যারেজ ও নির্দিষ্ট পয়েন্টে ‘জোক সাজানো’ পদ্ধতিতে উচ্চ মূল্যে বিক্রি করছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জরুরি প্রয়োজনে তেল না পেয়ে বাধ্য হয়ে চড়া দামে কিনতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা জানান, সোমবার উপজেলার বাঁশতলা বাজার থেকে দর কষাকষির পর ৩ লিটার অকটেন ১১০০ টাকায় কিনতে হয়েছে। একইভাবে কৃষ্ণনগর বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে ১ লিটার পেট্রোল কিনতে গুনতে হয়েছে ৩৩০ টাকা।

অনুসন্ধানে আরও জানা গেছে, নলতা, কালিগঞ্জ সদরের তারালী চৌরাস্তা, ফুলতলা মোড়, পাওখালী, রতনপুর বাজার, মৌতলা বাজার এবং বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে এই অবৈধ তেল বাণিজ্য দেদারছে চলছে।

স্থানীয়দের মতে, ফিলিং স্টেশনগুলো থেকে জ্বালানি সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও একটি সংঘবদ্ধ চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। সিন্ডিকেটটি ভাঙতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ভুক্তভোগী ও সচেতন মহল বলছেন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত ও কঠোর পদক্ষেপ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ