• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা বাবা হারানোর কষ্ট বুকে চেপে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন হুসেইন

কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

রিপোর্টার: / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, প্রশিক্ষণপ্রাপ্ত এএসপি মোঃ খালিদ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি জেনারেল আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোমতাজ হোসেন মন্টু এবং আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলসহ অন্যান্যরা।
বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি অসুস্থ ও অসহায় মুক্তিযোদ্ধাদের উন্নত সহায়তা প্রদান এবং প্রত্যেক মুক্তিযোদ্ধার বাড়িতে পরিচিতিমূলক নেমপ্লেট স্থাপনের দাবি উত্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদে মুক্তিযোদ্ধাদের সকল সমস্যা তুলে ধরে তাদের পাশে থাকার চেষ্টা করা হবে। তিনি স্থানীয় পর্যায়ে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন। মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ