• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা বাবা হারানোর কষ্ট বুকে চেপে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন হুসেইন

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রিপোর্টার: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে।

 

২৬ মার্চ প্রত্যুষে কালিগঞ্জ থানায় ৩১ বার তোপড় ধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনা,সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ও অনন্য প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করেন। সকাল সাড়ে ৭ টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ মইনুল ইসলাম খান, বাংলাদেশ পুলিশ কালিগঞ্জ থানার পক্ষে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব সরকারি পুলিশ থানা অফিসার ইনচার্জ মো: জুয়েল হোসেন,কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব আব্দুর রউফ, এছাড়া কালিগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ক্লাব, ক্রিড়া সংস্থা শিল্পকলা একাডেমী, পল্লী বিদ্যুৎ পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস,লেডিস ক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সুশীলন, নিবেদিতা নারী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

 

সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম খান।

 

এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ জুয়েল হোসেন,পরে বিভিন্ন প্রতিষ্ঠানের পুলিশ, আনসার ভিডিপি ফায়ার সার্ভিস ও স্কাউট দল ও গার্লস গাইড ছাত্র-ছাত্রীরা মার্চ পাস ও কুচকাওয়াজ প্রদর্শন করেন।

 

সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ মইনুল ইসলাম খান এর সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহা: রবিউল বাসার, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাজিব, বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু,কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল রউফ কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু,অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

বিকালে মুক্তিযোদ্ধা ও সুধী সমন্বয়ে একাদশ বনাম উপজেলা প্রশাসন এর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল ও উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ