• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা বাবা হারানোর কষ্ট বুকে চেপে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন হুসেইন

কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা

রিপোর্টার: / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ আনন্দকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গোল ক্লাবের মাঠে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই মাঠজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। নব দিগন্ত যুব সংঘ (গোল ক্লাব)-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ছিল লাঠিখেলা, হাঁস ধরা, মোরগ লড়াইসহ নানা গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। পাশাপাশি কবিতা আবৃত্তি ও গজল পরিবেশনা দর্শনার্থীদের মাঝে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রধান সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিরাজিয়া পারভেজ টুটুল। তিনি বলেন, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন অত্যন্ত জরুরি। এতে নতুন প্রজন্ম আমাদের শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

দিনব্যাপী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্যা লাইলী পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী আজিবর সরদার ও মোস্তাফিজুর খন্দকার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং পল্লীকবি শেখ মোঃ আনছার আলী প্রমুখ।

মাঠের চারপাশে ভিড় জমায় বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দর্শনার্থী। কানায় কানায় পূর্ণ মাঠে উৎসাহী জনতার উপস্থিতি পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও মুখর। অংশগ্রহণকারীদের মধ্যে নারী ও পুরুষ উভয়েরই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। দিনশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ