• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা বাবা হারানোর কষ্ট বুকে চেপে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন হুসেইন

কালিগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

রিপোর্টার: / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভুতির মোড় এলাকা থেকে ওই গৃহবধুর পিতার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ওই গৃহবধুর নাম বৃষ্টি খাতুন খুকুমণি। তোর পিতার নাম বাবলু সরদার। সে কালিগেঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভুতির মোড় এলাকার বাসিন্দা।

পরিবারের বরাতে ওসি জুয়েল বলেন, শনিবার (২৮ মার্চ) রাতে বাবার বাড়িতে নিজের শোবার ঘরে আড়ার সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় বৃষ্টিতে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, “সালমা খাতুন ও বাবলু সরদার দম্পতি কাজের জন্য ঢাকায় থাকেন। তাদের মেয়ে বৃষ্টি গ্রামের বাড়িতে থাকতো। মেয়েটির সঙ্গে বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের স্থানীয় যুবক নাইম হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে অভিমান চলছিল।

শনিবার স্থানীয় একটি মাহফিলের মেলায় যাওয়ার জন্য মোবাইল ফোনে স্বামীর কাছে বায়না ধরে বৃষ্টি। কিছুক্ষণ পর নাইমের ফোন বন্ধ পাওয়া যায় বলে সে প্রতিবেশীদের জানায়। এরপর বৃষ্টিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে এলাকাবাসী বেড়ার ফাঁক দিয়ে বৃষ্টির ঝুলন্ত লাশ দেখতে পান।”

কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেন, “মেয়েটির মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, স্বামীর উপর অভিমান করে এমন সিদ্ধান্ত নিয়েছেন।”

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ