• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার: / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শেখ অলিউল ইসলাম উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের বাসিন্দা শেখ আমিনুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র।

রবিবার (২৯ মার্চ) আনুমানিক দুপুর ১২টার দিকে নিজ মৎস্য ঘেরে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই তাহার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ব্যক্তির পরিবারে এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মরহুমের নামাজে জানাজা রবিবার এশার নামাজ শেষে গণপতি বায়তুল আমান জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার অকাল মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ