• আজ- বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা বড়বাজারে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আতঙ্কে ব্যবসায়ীরা বাড়ছে না জ্বালানি তেলের দাম সাতক্ষীরার ফিংড়িতে আদালতের নির্দেশ অমান্য করে বসতবাড়ি ভাঙচুর তালার সরুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগ কালিগঞ্জে অস্ত্র মামলায় শীর্ষ ডাকাত ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড কালিগঞ্জে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভুল চিকিৎসায় মালিক ও চিকিৎসকের শাস্তি দাবি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্র: পান্না বেকারীর ছেলে দালাল মামুনকে ঘিরে বিতর্ক আশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ, জরিমানা: জনগনের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি তালা সরুলিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা: মাটির নিচে চাপা পড়ে দূর্ঘটনার শঙ্কা

আশাশুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে ভিজিএফ’র চাউল আত্মসাতের অভিযোগ

রিপোর্টার: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে ভিজিএফ’র ৭ বস্তা চাউল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে স্থানীয় লোকজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেউটিয়াস্থ নিজেস্ব অফিস থেকে এ চাউল উদ্ধার করেন।

 

ভালনারেবল গ্রুপ ফিডিং কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতি বছর ঈদের আগে সরকারি বরাদ্দে অসহায় পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়ে থাকে। দুস্থ ও নিম্ন আয়ের পরিবারগুলোকে ঈদ বা উৎসবের সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিনা মূল্যে ঈদ উপহার হিসেবে প্রত্যেক ইউনিয়নের নির্দিষ্ট পরিমান পরিবারের মাঝে ঈদের আগে এ চাউল বিতরণের কথা থাকলেও সেটা না করে তিনি ঈদ ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও চাউল অফিসে লুকিয়ে রেখেছেন।

 

এ ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইতে দেখা গেছে। খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন বুলু ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বাচ্চু গরিবের এই হক তাদের মাঝে বন্টন না করে নিজ অফিসে লুকিয়ে রেখে আত্মসাতের চেষ্টা করেছেন। এবিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিতরনের সময় কিছু জটিলতার কারনে ২১ জনে বরাদ্দ ৭ বস্তা চাউল তিনি রেখে দেন। তিনি দাবি করেন তৎকালীন ইউএনও, বর্তমান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পিআইও বিষয়টি অবগত আছেন।

 

তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর কাছে এ বিষয়ে তিনি অবগত ছিলেন কি না, জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান, তিনি উল্লিখিত বিষয়ে অবগত ছিলেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ