• আজ- বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা বড়বাজারে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আতঙ্কে ব্যবসায়ীরা বাড়ছে না জ্বালানি তেলের দাম সাতক্ষীরার ফিংড়িতে আদালতের নির্দেশ অমান্য করে বসতবাড়ি ভাঙচুর তালার সরুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগ কালিগঞ্জে অস্ত্র মামলায় শীর্ষ ডাকাত ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড কালিগঞ্জে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভুল চিকিৎসায় মালিক ও চিকিৎসকের শাস্তি দাবি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্র: পান্না বেকারীর ছেলে দালাল মামুনকে ঘিরে বিতর্ক আশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ, জরিমানা: জনগনের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি তালা সরুলিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা: মাটির নিচে চাপা পড়ে দূর্ঘটনার শঙ্কা

ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা: মাটির নিচে চাপা পড়ে দূর্ঘটনার শঙ্কা

রিপোর্টার: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নের কাঠাল তলা আশ্রয় প্রকল্পের ঘর পানি উন্নয়ন বোর্ডের নদী খননের‌‌ মাটি ফেলার‌ কারণে‌ ১৩ টি ঘরের দেয়াল ও জানালা  ভেঙে গেছে ও ১০৫ টি ‌ঘরে থাকা অসহায় অবস্থায় ঝুঁকিপূর্ণ দিন রাত যাপন করছে।

 

এব্যাপারে আশ্রয় প্রকল্পের ঘরে থাকা আলি‌‌ বক্সর‌ মিস্ত্রীর, স্ত্রী কদবানু (৫৫) তকবার‌ আলির স্ত্রী শরিফা বেগম (৫০) মোঃ ‌ইউসুফ আলি গাজীর স্ত্রী রহিমা বেগম (৬০ ) জানান নদী খননের মাটি ১৩টি ‌ঘর চাপা পড়ে গেছে, এতে করে ঘরের দেয়াল ও জালনা ভেঙে গেছে।মাটি দূরুত্ব না সরানো হলে যেকোনো সময় বড় ধরনের ‌ দুর্ঘটনা ঘটতে পারে।

আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, আমি ‌ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের কাছে অনেক বার আবেদন নিবেদন ‌করে আজ পর্যন্ত কোন ফল হয়নি আমি খুলনা ৫আসনের‌ সংসদ সদস্য ‌আলি আজগর লবীকে নিয়ে খুলনা জেলা প্রশাসকের সাথে আলাপ করিলে জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করে দূরুত্ব মাটি সরানোর নির্দেশ দিলে আজ পর্যন্ত কোন মাটি সরানো ‌হয়নি।

 

এব্যাপারে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস বলেন, খুলনা জেলা প্রশাসকের নির্দেশে আমারা একটি মিটিং করে ।

 

একটি কমিটি গঠন করে দিয়াছি, আগামী বৃহস্পতিবারের মধ্যে মাটি সরানোর ব্যবস্থা করা হবে।

 

এব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের নিকট তার ০১৩২২৮৭৫৫৩৪ মুঠো ফোনে অনেক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ