• আজ- বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
যে কোন মূল্যে সুন্দরবনকে দস্যু মুক্ত করা হবে- সাতক্ষীরায় মধু আহরণ মৌসুমের উদ্বোধনে বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসে এনটিভির প্রতিনিধি জিন্নাহ’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা সাতক্ষীরায় হানি ট্রাপ চক্রের মূল হোতা মেম্বর কাদের ও রিমা গ্রেফতার সাতক্ষীরার তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: এলাকায় তোলপাড় আশাশুনির খাজরা ইউপিতে ম্যাজিস্ট্রেটের অভিযান সাতক্ষীরায় জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরা বড়বাজারে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আতঙ্কে ব্যবসায়ীরা বাড়ছে না জ্বালানি তেলের দাম সাতক্ষীরার ফিংড়িতে আদালতের নির্দেশ অমান্য করে বসতবাড়ি ভাঙচুর তালার সরুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগ

সাতক্ষীরায় জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া মৌজায় আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা এবং একটি ফেসবুক পেজ থেকে মিথ্যা তথ্য দিয়ে লাইভ সম্প্রচারসহ আরও একটি গণমাধ্যমে সংবাদের প্রতিবাদে বুধবার (১ এপ্রিল) বিডিএফ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শিমুলবাড়িয়া গ্রামের মৃত জামালউদ্দীন খা এর পুত্র সিরাজুল ইসলাম খা জানান- একটি কুচক্রী মহলের ইন্ধনে শিমুলবাড়ীয়া মৌজার বিআরএস ১৮৫ খতিয়ানের ৪৮২ দাগের ২১শতক জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করছে।

আমাদের প্রতিপক্ষরা হচ্ছে-  মোক্তাজুল মোল্ল্যা, ইব্রাহিম মোল্লা, নুর ইসলাম, নাছিমা খাতুন ফন্টি ওরফে আয়মান বিবি, সর্ব পিতা মৃত ইসমাইল মোল্লাসহ আরো কয়েকজন আদালতের নির্দেশ অমান্য করে আমাদের ২১ শতক জমি জবর দখলের চেষ্টা করছে।

এছাড়া মোঃ মোক্তাজুল মোল্লা সহ আরও কিছু লোক ইতোমধ্যে বিভিন্ন মিথ্যা মামলা করে আমাদেরকে হয়রানি করছে। আমাদের বাড়িতে রাতে ইটপাটকেল নিক্ষেপসহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে।বর্তমানে আমরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা ইতোপূর্বে বিভিন্ন অপরাধ মুলক কাজে জড়িত। তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে, আমাদের কেউ বাধা দিলে তাকে খুন জখম করবে।

লিখিত বক্তব্যে আরও জানান- আমাদের গ্রামের মোক্তাজুল ইসলামের কয়েক বছর আগে বসত ঘর ভেঙে গেলে আশ্রয়হীন হয়ে পড়ে। তখন সে পাশ্ববর্তী আমাদের বিআরএস ৪৮২ দাগের ২১শতক জমির একপাশে ছোট্ট একটা টোংঘর নির্মান করে বসবাস করতে চাইলে মানবিক কারণে সেসময় আমরা বাঁধা দেয়নি। এরপর থেকে একটি কুচক্রী মহলের ইন্ধনে আমাদের জমি জোরপূর্বক জবরদখল করার জন্য বিভিন্ন রকম পায়তারা করে আসছে।

তারই অংশ হিসেবে গত ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে একটি ফেসবুক পেজ থেকে “সাতক্ষীরার ফিংড়ীতে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বেআইনি ভাবে বসত বাড়ির জায়গা জমি জবরদখলের চেষ্টা” শিরোনামে একটি লাইভ সম্প্রচার করা হয়। লাইভটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।

জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তাদের সাজানো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা হয়েছে মর্মে প্রকাশ করা হয়। লাইভ সম্প্রচার করার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বা কোন জনপ্রতিনিধি ছিল না। তাদের পরিবারের সদস্যদের নিয়ে সম্পূর্ণ মনগড়া মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও একপক্ষের কাল্পনিক তথ্য প্রকাশ করা হয়েছে।

যে ঘরটা নিয়ে নাটক দেখানো হয়েছে সেটা জরাজীর্ণ পরিত্যক্ত একটি ঘর ছিল।১৬মিনিট ২১সেকেন্ডের ওই লাইভটি ছিল সম্পুর্ন মিথ্যা তথ্য সম্বলিত এবং উদ্দেশ্য প্রনোদিত। এতে বাস্তবতার কোন লেশ নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম খা, এবাদুর রহমান খাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ