• আজ- রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ভারতীয় নাগরিক ট্যাগ দিয়ে জমি দখল, সাংবাদিককে মারধর: মিথ্যা মামলা দিয়ে হয়রানি আশাশুনির খাজরা ইউপির দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অপসারন ও শাস্তির দাবীতে মানববন্ধন মুক্তিপণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবনে অপহৃত ৬ জেলে আশাশুনিতে যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তানদের পিটিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস ক্ষেপণাস্ত্রে বাংলাদেশির মৃত্যু: ‘বাবাকে একনজর দেখতে পেরেছি, এটিই সান্ত্বনা’ যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী হামের টিকাদান শুরু রোববার, তালিকায় ৩০ উপজেলা যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান

কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শনিবার বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম পাঁচ মরদেহ উদ্ধারের এ তথ্য জানান।

আজ বেলা ১টা ১১ মিনিটে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের, তা বোঝা যাচ্ছে না। পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস কাজ করছে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, শনিবার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ