• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

কালিগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

রিপোর্টার: / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আতিকুর রহমান (২৮) নামে এক মাদক ব্যাসায়িকে আটক করেছে পুলিশ।

ওই সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো ১,শ পিস ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ি আতিকুর রহমান উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে দমদম বালুর গুদামের পাশের পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধে উপর থেকে তাকে আটক করা হয়। উক্ত ঘটনায় থানার উপ পরিদর্শক আব্দুল মতিন বাদী হয়ে রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৬।

এ দীর্ঘদিন যাব সীমান্তবর্তী ভারত থেকে ফেনসিডিল, ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্ত রক্ষী ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।

মাদকসহ আটকের ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন জানান, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা সহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ