• আজ- সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের সাতক্ষীরার শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কুপিয়ে জখম দেবহাটার মাঘরীতে নির্মাণাধীন বাড়ির মালামাল চুরি কালিগঞ্জে ইয়াবাসহ যুবক আটক সাংবাদিক জিন্নাহ’র ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, সদর ওসি প্রত্যাহারের দাবি কালিগঞ্জ থেকে সেনাবাহিনী প্রত্যাহার, জনমনে আতঙ্ক, আইন-শৃঙ্খলা বিঘ্ন’র আশঙ্কা চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ব বৃদ্ধি: কোন প্রতিকার নেই শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের সাতক্ষীরায় ভারতীয় নাগরিক ট্যাগ দিয়ে জমি দখল, সাংবাদিককে মারধর: মিথ্যা মামলা দিয়ে হয়রানি

দেবহাটার মাঘরীতে নির্মাণাধীন বাড়ির মালামাল চুরি

রিপোর্টার: / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার মাঘরীতে নির্মাণাধীন বাড়ির মালামাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার মাঘরী গ্রামের বটতলা নামক স্থানে মৃত আবুল কালামের পুত্র আমিরুল ইসলামের নির্মাধীন বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাঘরী বটতলা নামক স্থানে আমিরুল ইসলাম নতুন একটি দুই তলা বিশিষ্ট বিল্ডিং ঘর নির্মান করছে। আমিরুল ইসলাম চাকুরীর সুবাদে ঢাকায় অবস্থান করায় তার ভাই আব্দুর রব ঐ বিল্ডিং এর কাজ দেখাশোনা করেন। বর্তমানে সেখানে নতুন দরজা ফিটিংসহ রঙের কাজ চলমান ছিল।

গত ২ এপ্রিল অনুমান ৪ টার সময় ২ জন কাঠের রং করা মিস্ত্রী, ৪ জন দেওয়াল ও গ্রীল রঙ করা মিস্ত্রী কাজ করে বাড়ীতে যায়। শনিবার (৪ এপ্রিল) সকাল অনুমান ৭টার সময় আব্দুর রব উক্ত নব নির্মিত বিল্ডিং ঘর দেখতে যেয়ে দেখেন উক্ত বিল্ডিংয়ের নীচ তলার সিঁড়ির ঘরের কাঠের দরজার হ্যাজবোল্ট ভাঙা অবস্থায় আছে।

এ সময় নীচ তলার কক্ষে রক্ষিত ৭৫ হাজার টাকার রং, ১২ টি টিউব লাইট যার মূল্য অনুমান ৮ হাজার টাকা, অন্যান্য ইলেকট্রিক সামগ্রী যার মূল্য অনুমান ৫ হাজার টাকা, বাথ রুমের ফলস ছাদের উপর রক্ষিত দুই কয়েল বৈদ্যুতিক তার যার মূল্য অনুমান ২৪ হাজার টাকা এবং বিল্ডিংয়ের এক তলার ছাদে রক্ষিত ৬টি দরজার বাইল যার মূল্য অনুমান ১লক্ষ ২০ হাজার টাকার মালামাল নাই। অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে গেছে।

এ বিষয় ভবনের স্বত্বাধিকারী আমিরুল ইসলামের ভাই আব্দুর রব বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ