• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

দেবহাটার দেবীশহরে সরকারি রাস্তার ধারের গাছ কাটার অভিযোগ

রিপোর্টার: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহরে সরকারি রাস্তার ধারের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল সকাল ১০ টার দিকে দেবীশহর এলাকায় সরকারি আইডি ভুক্ত রাস্তা যার নম্বর ৫১১৮ । মৃত মানিক মোড়লের পুকুরের পাশে রাস্তার সরকারি জমিতে থাকা ১৮টি মোহগুনি গাছ কোনো রকম টেন্ডার বা অনুমোদন ছাড়াই বিক্রি করে দিয়েছে। বিক্রিত গাছের মধ্যে ৩টি মেহগুনি গাছ বেআইনিভাবে কেটে ফেলেছে দেবীশহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদিকুল আমিন ও একই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী মোছাঃ ফরিদা ইয়াসমিন(লিলি)।

ওই মেহগুনি গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি রাস্তার সৌন্দর্যও নষ্ট হয়েছে।

এছাড়া গাছগুলো কাটার ফলে রাস্তা ভেঙ্গে পুকুরের ভিতরে বিলিন হয়ে যেতে পারে।

এ ব্যাপারে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ