• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

কালিগঞ্জের পারুলগাছায় চেয়ারম্যানের তদারকিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ

রিপোর্টার: / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা এলাকায় জ্বালানি তেল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় তেল ডিলার আনছার আলী কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে এ তেল বিক্রি করেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কার্যক্রম চলে।

জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ও কৃষকদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়। এতে কৃষক, পরিবহন চালক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ গ্রহণ করে নির্ধারিত নিয়ম মেনে তেল সংগ্রহ করেন। ফলে এলাকায় কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।

তেল বিতরণ কার্যক্রমে সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আফছার উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, ইউনিয়ন জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মাষ্টার ইউনুস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ক্রেতাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পর্যায়ক্রমে তেল সরবরাহ করা হয়। ফলে পুরো কার্যক্রম জুড়ে শৃঙ্খলা বজায় থাকে এবং কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

এ সময় প্রত্যেক গ্রাহককে মাথাপিছু ৫ লিটার করে ডিজেল প্রদান করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে চলমান জ্বালানি সংকটের সময় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ