• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা

রিপোর্টার: / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল জব্দ করেছে যৌথ বাহিনী।

দেশের জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে অভিযান চালিয়ে ১২,শ লিটার ডিজেল অবৈধ ভাবে মজুদ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে ও  জব্দকৃত তেল থানায় জমা দেওয়া হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানার টাকা আদায় করে।

এ সময় তার সঙ্গে সাতক্ষীরা সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যাব এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় চেয়ারম্যান ফেরদাউস মোড়ল দাবি করেন তার চিংড়ি ঘেরে পানি উত্তোলনের জন্য সেচ মেশিনে ব্যবহার এবং একাধিক ভেকু গাড়ি প্রতিদিন পরিচালনার জন্য এ তেল মজুদ করা হয়েছিল।

তবে স্থানীয়দের দাবি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রভাব খাটিয়ে এবং প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে জ্বালানি তেল মজুদ করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিল।

অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু সাংবাদিকদের জানান,  অভিযানে ডিজেলের অতিরিক্ত মজুদ রাখায় পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৬ ব্যারেল ডিজেল জব্দ করা হয় ।

অভিযান কালে অভিযুক্ত চেয়ারম্যান ফেরদৌস মোড়ল ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুদ করবেন না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ