• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

কালিগঞ্জে দেড় কিলোমিটার কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন

রিপোর্টার: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর এলাকায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিক ভাবে এ কাজের সূচনা করেন।

সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত সড়কটি জলিল গাজীর বাড়ি থেকে বন্দকাটি আমিন মোড়লের বাড়ি পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সড়কটি নির্মিত হলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে।

প্রকল্পটি বাস্তবায়ন করছেন ঠিকাদার মোঃ আব্দুল হাকিম, তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আসাদুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ