• আজ- মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে হুক লাগিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ: মিটার ও মটর জব্দ সাতক্ষীরায় স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী আটক কালিগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে আহত: অভিযুক্ত শামীমকে পুলিশে সোপর্দ কালিগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন: অনুপস্থিত ১৩ দেবহাটায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধবার্ষক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরার সুন্দরবনে ৪২ টি হরিণ ধরার ফাঁদ উদ্ধার চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

দেবহাটায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধবার্ষক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ‎‎ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধবার্ষক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।

‎এই কর্মশালায় উপজেলার ৫ টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান’গণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী, শিক্ষক, সাংবাদিক’সহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে পুষ্টির মানোন্নয়নে গৃহীত পরিকল্পনাগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত ওসমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, জনপ্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডর, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনের, কুলিয়া ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, গেইনের প্রকল্প সমন্বয়কারী মাহবুবুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ