• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে আহত: অভিযুক্ত শামীমকে পুলিশে সোপর্দ

রিপোর্টার: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত কাজী শামীম, তিনি কুশুলিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাজী রবিউল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শামীম ওই ভ্যানচালকের ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত শামীমকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আহত ভ্যানচালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সাধারণ জনগণের দাবি, অভিযুক্ত শামীমের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হোক। অন্যথায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলেও তারা মন্তব্য করেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ