
স্পোর্টস ডেস্ক: ‘আবাহনী ও মোহামেডানের প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ। ঐতিহ্যের প্রতীক। তবে গত ১৭ বছরে এই ঐতিহ্যবাহী ক্লাবটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক’, শনিবার ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড পরিদর্শনকালে একথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বর্তমান সরকার অতীতের পথে হাঁটতে চায় না। ক্লাবগুলো যেন সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে চায়। তিনি দেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ থেকে মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আবাহনী ক্লাবের ম্যানেজমেন্টকে নতুনভাবে সাজানোর মাধ্যমে ফুটবল, ক্রিকেটসহ অন্যসব ইভেন্টে ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী তিনি।