• আজ- শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ১৫ মাসে ৪৭৯টি হত্যা, ১৯৩টি রাজনৈতিক কারণে শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা বাংলাদেশের ভবিষ্যৎ তারকা নাহিদ রানা বিশ্বকাপে খেলতে ইরানকে শর্ত দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হরমুজ ও ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিএনএন নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান ন্যাটোর এক সদস্যকে বহিষ্কারের প্রস্তাব পেন্টাগনের সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, বাবু সম্পাদক আশাশুনিতে বায়ার কোম্পানির ভুল পরামর্শে বালাইনাশক ব্যবহারে ৮০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে তরমুজ চাষী

বাংলাদেশের ভবিষ্যৎ তারকা নাহিদ রানা

রিপোর্টার: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: নাহিদ রানার পেস আর বাউন্সে নাকাল হচ্ছেন ব্যাটাররা, এমন দৃশ্য সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে দেখা গেছে হরহামেশাই। ৮ উইকেট নিয়ে তিনি শেষমেশ সিরিজসেরা বনে গেছেন। তার বোলিং দেখে একগাদা মুগ্ধতা ঝরে পড়েছে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের কণ্ঠে। তার চোখে নাহিদ রানা ইতোমধ্যে একজন বিশ্বের অন্যতম সেরা। তবে ভবিষ্যতে আরও বড় তারকা বনে যাবেন, বিশ্বাস ল্যাথামের।

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৫৫ রানে হেরে সিরিজ হারের পর ল্যাথাম এই কথা বলেন। ল্যাথাম বলেন, ‘তিনি এখনই একজন মানসম্পন্ন বোলার এবং ভবিষ্যতে তিনি একজন মহান বোলার হয়ে উঠবেন।’

মিরপুরের ধীরগতির উইকেটে নাহিদ রানা প্রতিনিয়ত গতি তুলেছেন ১৪০ কিমিতে। বিষয়টা দেখে বিস্ময় কাটছেই না ল্যাথামের, ‘খেলার আগে তার সঙ্গে কথা হলো এবং তিনি বললেন তার বয়স মাত্র ২৩। মোটামুটি ধীর পিচে কেউ দৌড়ে এসে ১৪৫ বা ১৫০-এর কাছাকাছি গতিতে বোলিং করলে তার দক্ষতা ও বিশেষ গুণ বোঝা যায়। এই মুহূর্তে তিনি দুর্দান্ত বোলিং করছেন এবং তিনি যে বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল তারকা হয়ে উঠছেন, সেটা নিশ্চিত।’

নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড়রা এই সফরে ছিলেন না। তারা এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে খেলছেন। নিউজিল্যান্ড এ দল শ্রীলঙ্কা সফরে আছে। তাই অপেক্ষাকৃত নতুন মুখের এই দলের জন্য এই সফর ছিল গুরুত্বপূর্ণ শিক্ষার সুযোগ বলে মনে করেন ল্যাথাম।

তিনি বলেন, ‘যখনই আপনি এই ধরনের পরিবেশে বা অপরিচিত পরিবেশে আসেন, তখন এটা থেকে শেখা এবং বেড়ে ওঠা জরুরি। এই দলের অনেকে আগে বাংলাদেশে বা উপমহাদেশে আসেননি। তাই এটা তাদের জন্য দারুণ শিক্ষার সুযোগ।’

ল্যাথাম স্বীকার করেন, অভিজ্ঞ খেলোয়াড়রা যথেষ্ট দায়িত্ব নিতে পারেননি। তিনি বলেন, ‘যখন দলে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ খেলোয়াড়রা থাকেন, তখন অভিজ্ঞদের নিয়ন্ত্রণ নেওয়া এবং গুরুত্বপূর্ণ অবদান রাখা জরুরি। দুর্ভাগ্যবশত আমিসহ যাদের নাম বললেন তারা দলের পক্ষে ম্যাচ জেতানোর মতো পারফরম করতে পারিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ