• আজ- শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ১৫ মাসে ৪৭৯টি হত্যা, ১৯৩টি রাজনৈতিক কারণে শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা বাংলাদেশের ভবিষ্যৎ তারকা নাহিদ রানা বিশ্বকাপে খেলতে ইরানকে শর্ত দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হরমুজ ও ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিএনএন নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান ন্যাটোর এক সদস্যকে বহিষ্কারের প্রস্তাব পেন্টাগনের সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, বাবু সম্পাদক আশাশুনিতে বায়ার কোম্পানির ভুল পরামর্শে বালাইনাশক ব্যবহারে ৮০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে তরমুজ চাষী

বিশ্বকাপে খেলতে ইরানকে শর্ত দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের আর ২ মাসও বাকি নেই। ঠিক এই সময়ে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলির মন্তব্যে নড়েচড়ে বসে ফুটবল বিশ্ব। তিনি ফিফাকে পরামর্শ দেন, ইরানকে সরিয়ে যেন ইতালিকে বিশ্বকাপে জায়গা করে দেওয়া হয়। চলমান পরিস্থিতিতে যে বিষয়টি উড়িয়ে দেওয়ারও উপায় ছিল না।

তবে এবার যুক্তরাষ্ট্র এই বিষয়ে মুখ খুলল। দেশটির পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে ইরানের সামনে কোনো বাধা নেই। তবে সেক্ষেত্রে একটি শর্তও দিয়ে দিয়েছেন তিনি।

তিনি বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ইরানি খেলোয়াড়দের বিশ্বকাপে অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের আসতে নিষেধ করা হয়নি।’

তবে রুবিও জানিয়েছেন, যারা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের প্রবেশে বাধা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

রুবিও বলেন, ‘ইরানের সমস্যা তাদের খেলোয়াড়দের নিয়ে নয়। সমস্যা হলো তারা সঙ্গে যাদের আনতে চায় তাদের নিয়ে। তাদের মধ্যে কেউ কেউ আইআরজিসির সঙ্গে সম্পর্কিত। আমরা তাদের ঢুকতে দিতে পারব না, তবে খেলোয়াড়দের নয়।’

তিনি আরও বলেন, ‘তারা একগুচ্ছ আইআরজিসি সন্ত্রাসীকে আমাদের দেশে এনে সাংবাদিক বা অ্যাথলেটিক ট্রেনার সাজাতে পারবে না।’

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন, ‘ইরান দল আসছে, এটা নিশ্চিত।’ ইরানের গ্রুপ পর্বের ম্যাচ মেক্সিকোতে সরানোর যেকোনো প্রস্তাবও তিনি নাকচ করে দিয়েছেন।

এদিকে ইরানের খেলোয়াড়রা বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলেও জানা গেছে। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহেজেরানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘মন্ত্রীর নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে ২০২৬ বিশ্বকাপে জাতীয় ফুটবল দলের অংশগ্রহণের জন্য পূর্ণ প্রস্তুতির ঘোষণা দিয়েছে। আমাদের প্রিয় খেলোয়াড়দের দলের গর্বিত ও সফল অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে।’

তবে এখনো একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাধান হয়নি। ইরান দলের সঙ্গে যারা যাবেন তাদের মার্কিন ভিসা পাওয়া এখনো নিশ্চিত নয়। এর মধ্যে আছেন ফেডারেশন সভাপতি মেহদি তাজ। গত ডিসেম্বরে ওয়াশিংটনে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে তাকে যোগ দিতে দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ