• আজ- রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে ১০ হজার বিঘা ধানের জমিতে লোনাপানি তুলেছে একটি চক্র: পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা ফরিদপুরে শিক্ষা কর্মকর্তা কালিগঞ্জের সন্তান রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা পাইকগাছা বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি তীব্র গরমে পুড়ছে সাতক্ষীরা: ঘনঘন লোডশেডিংএ চরম ভোগান্তি হয় ফাঁসিতে ঝুলবো, না হয় ‘গুপ্ত’ শিবিরকে হত্যা করব: সাবেক ছাত্রদল নেতার হুমকি ৫ কোটি টাকা ডাকাতির নেতৃত্ব দেন সিআইডির তৎকালীন এসআই আকসাদুদজামান মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন

পাইকগাছা বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ঘন ঘন লোডশেডিংয়ে ক্ষিপ্ত হয়ে দেবজতী চক্রবর্তী নামে এক যুবক মোবাইল ফোনে খুলনার পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এর ৯ ঘণ্টার ব্যবধানে হুমকিদাতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভার বাজার থেকে দেবজতীকে আটক করা হয়। পরে রোববার সকালে মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, প্রচন্ড গরমে পাইকগাছায় লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। সব কর্মক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। এদিকে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় অতিষ্ঠ হয়ে দেবজতী নামে এক যুবক শনিবার বেলা ৩টার দিকে মোবাইল ফোনে পাইকগাছা জোনাল অফিসার অঞ্জন চৌধুরীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। রাত ৯টার দিকে তাকে পৌরসভার বাজার থেকে পুলিশ আটক করে। রোববার সকালে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

দেবজতী পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।

এ বিষয়ে ডিজিএম অঞ্জন কুমার সরকার বলেন, ২৪ ঘণ্টায় এ এলাকায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বরাদ্দ আছে মাত্র ৩ মেগাওয়াট। ৬ ঘণ্টা পরপর ১ মেগাওয়াট দেওয়া হচ্ছে। এর বাইরে আমাদের কিছুই করার নেই।

তিনি বলেন, এর মধ্যে উল্লেখিত যুবক মোবাইল ফোনে আমাকে হুমকি দেন। বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করলে তাকে আটক করা হয়।

পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, হুমকিদাতা দেবজাতীকে আটক করেছিলাম। তিনি এ ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। থানায় পল্লীবিদ্যুৎ অফিস পাইকগাছা জোনাল অফিস থেকে একটা সাধারণ ডায়েরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ