• আজ- বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন গোলাম মোস্তফা দেবহাটায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত কালিগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতকারি করিমের বিরুদ্ধে মানববন্ধন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, সাতক্ষীরার কমিটি: সভাপতি মীর মোস্তফা, আব্দুর রহমান সম্পাদক সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল ঘুষের ভিডিও ভাইরাল: কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

রিপোর্টার: / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গাবতলা বাজার সংলগ্ন বেতনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে দেখা যায় ফয়জুল নামে এক ব্যক্তি ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালি উত্তোলন করছেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে। তারা প্রশাসনের নজর এড়িয়ে নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। এতে নদীর পরিবেশ ও আশপাশের ভূ-প্রকৃতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফয়জুল বলেন, “সরকারি জায়গা থেকে বালি তুলতে কারো অনুমতি লাগে না”—এমন বক্তব্য দিয়ে তিনি তার কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান।
বিষয়টি নিয়ে বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, অবৈধ বালি উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিবেশগত ঝুঁকি বাড়বে এবং আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ