• আজ- বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন গোলাম মোস্তফা দেবহাটায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত কালিগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতকারি করিমের বিরুদ্ধে মানববন্ধন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, সাতক্ষীরার কমিটি: সভাপতি মীর মোস্তফা, আব্দুর রহমান সম্পাদক সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল ঘুষের ভিডিও ভাইরাল: কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

দেবহাটায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রিপোর্টার: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা’র সভাপতিত্বে সভার শুরুতে দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন, দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আলিম।

 

মাসিক সভায় বক্তব্য রাখেন  যথাক্রমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, দেবহাটা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা পল্লী বিদুৎ সমিতির সাধারণ জেনারেল ম্যানেজার মাসুম বিল্লাহ, বীরমুক্তিযোদ্ধা আঃ ওহাব, উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন, জুলাই যোদ্ধা আবিদ হোসেন তানভীর, উপজেলা ইমাম সমিতির সভাপতি আ: ছাত্তার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল ও যুগ্ম-সাধারন সম্পাদক লিটন ঘোষ বাপ্পী, দেবহাটা বিজিবি প্রতিনিধি লোকমান হোসেন, উপজেলা আনসার ভিডিপি টি আই বৈশাখী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

 

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,  কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষ কুমার মন্ডল,  দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মোদন মোহন পাল, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন তুহিন ও ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন প্রমুখ।

 

সভায় চিংড়ী মাছ পুশ করা বন্ধ ও কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ক আম পাকানো বিষয়ে জোরদার করা, মাদক দ্রব্য বিষয়ে আইন গত কঠোর ব্যবস্থা গ্রহন করা, জ্বালানি তেলের সমস্যা নিরসনে করণীয়, অধিক দামে জ্বালানি তেল বিক্রয় বিষয়ে আইন গত ব্যবস্থা গ্রহন, সাতক্ষীরা টু ভেটখালি রাস্তার কাজ ধীরগতি ও সিডিউল অনুযায়ী কাজ দেখে নেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ