• আজ- শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ভারতের হয়ে ক্রিকেট খেলেন মিঠুন

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ‘আই অ্যাম আ ডিসকো ডান্সার’। এই গানটি শুনলেই সকলের কাছে বাঙালির আইকন হিন্দি ছবির সুপারস্টার মিঠুন চক্রবর্তীর নাচের দৃশ্য ভেসে ওঠে। হিন্দি ছবির ডান্সিং স্টার মিঠুন চক্রবর্তীর অভিনয় নাচ ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবাই জানে তবে অনেকেই জানেন না মিঠুন চক্রবর্তী বিদেশের মাটিতে ভারতীয় দলে ক্রিকেট খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

এটা কোনও সিনেমার গল্প নয়। বাস্তবেই এমনটা হয়েছিল। একটি পডকাস্টে অভিনেতা টম অলটার এই গল্প জানিয়েছিলেন তার পুত্রকে। সেখানেই জানা যাচ্ছে, টম অলটার ও মিঠুন চক্রবর্তী একসঙ্গে পুনের এফটিআই স্কুলে একসঙ্গে অভিনয়ের ছাত্র ছিলেন। একসঙ্গে পার্টনার হয়ে স্টেট লেভেল ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন।

১৯৪৩ সালে ভারত ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ের পর আমেরিকায় একটি প্রদর্শনী ম্যাচ খেলছিল। ঠিক সেই সময় আমেরিকায় ‘রুকসত’ ছবির শুটিং চলছিল। ছবিতে একসঙ্গে কাজ করছিলেন টম অলটার ও মিঠুন চক্রবর্তী। এই ছবি পরিচালনা করছিলেন সিমি গেরেওয়াল।

বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দল ম্যাচ খেলছে, শুনে মহা আনন্দে নিউজার্সি পৌঁছে গেলেন মিঠুন ও টম দুই বন্ধু। সেখানে মাঠে পৌঁছাতেই ক্রিকেটার সুনীল গভস্কর বললেন, তাদের দলে দুজন খেলোয়াড় কম পড়ছে। তারা যদি খেলেন? সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান দুজনে।

মিঠুন চক্রবর্তীকে একটু কসরত করতে হয়েছিল খেলার শুরুর দিকে। পরে তিনি ভালোই খেলেছিলেন। তবে টম অলটার ওয়েস্ট ইন্ডিজের সেই সময়ের ক্যাপ্টেনকে হারিয়ে ছিলেন। এই গল্প প্রায় কেউই জানতে না। মিঠুন কেবল ভালো ডান্সার বা অভিনেতাই নয়, ভালো খেলোয়াড়ও বটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ