• আজ- বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ
ইসরাইলে ড্রোন হামলায় লেবাননে আরও এক বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরায় চলাচলের অনুপযোগী নব্বই দশকের ব্রীজ সংস্কার চাই এলাকাবাসী আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে ডিসির অসৌজন্যমুলক আচরণ: প্রেস ব্রিফিং বর্জন কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি রায়হান, সম্পাদক অর্ঘ্য সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর নতুন মামলায় গ্রেফতার ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন বাংলাদেশের জয়ে খুশি ভারত, কিন্তু কেন

কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ

রিপোর্টার: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোতা মৌজায় সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা এবং ইজারা গ্রহীতা ভূমিহীন পরিবারগুলোকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা ও ফসলের সুরক্ষা চেয়ে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভূমিহীনরা।

 

মঙ্গলবার (১২ মে) সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোতা মৌজার ১নং খাস খতিয়ানের ৭.৬৬ একর জমি ২০০৫ সাল থেকে সরকারের নিকট হতে বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছেন মোঃ ইউনুস আলী মোড়লসহ ৮ জন ভূমিহীন। দীর্ঘ ২১ বছর ধরে তারা সেখানে মাছ চাষ ও ফসল ফলিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন। ভূমিহীনদের উচ্ছেদের উদ্দেশ্যে বিবাদী মোঃ শাহনুর মোল্যা ও তার সহযোগীরা ইতিপূর্বে আদালতে একটি দেওয়ানী মামলা (নং ১০৫/২৫) দায়ের করেন। ওই মামলায় গত ২৩/০৭/২৫ তারিখে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আপত্তি দাখিল করা হয়। উভয় পক্ষের শুনানি ও নথিপত্র যথাযথ পর্যালোচনার পর গত ১২/০৪/২৬ তারিখে বিজ্ঞ আদালত ওই নিষেধাজ্ঞা ভ্যাকেট (বাতিল) করে দেন।

 

ভুক্তভোগীদের দাবি, আদালতে পরাজিত হয়েও ক্ষান্ত হয়নি বিবাদী পরসম্পদলোভী শাহনুর মোল্যা ও সুশান্তসহ তাদের সহযোগীরা। তারা বর্তমানে বেআইনিভাবে ঘেরের মাছ ও জমির ফসল লুটে নেওয়ার পাঁয়তারা করছে এবং ভূমিহীন পরিবারগুলোকে বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করছে।

 

ভুক্তভোগী মোঃ ইউনুস আলী মোড়ল বলেন, আমরা আইন মেনে সরকারকে রাজস্ব দিয়ে জমি চাষাবাদ করছি। আদালত আমাদের পক্ষে রায় দিলেও বিবাদীরা গায়ের জোরে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। আমরা এখন জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

 

ভূমিহীন পরিবারগুলো তাদের ঘেরের মাছ, ধান ও অন্যান্য ফসলাদি রক্ষায় এবং ভূমিদস্যুদের হাত থেকে সরকারি সম্পত্তি বাঁচাতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ