• আজ- বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ
ইসরাইলে ড্রোন হামলায় লেবাননে আরও এক বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরায় চলাচলের অনুপযোগী নব্বই দশকের ব্রীজ সংস্কার চাই এলাকাবাসী আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে ডিসির অসৌজন্যমুলক আচরণ: প্রেস ব্রিফিং বর্জন কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি রায়হান, সম্পাদক অর্ঘ্য সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর নতুন মামলায় গ্রেফতার ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন বাংলাদেশের জয়ে খুশি ভারত, কিন্তু কেন

কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য ও বাজার ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে এক মুরগি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন অনিয়ম পরিদর্শন করা হয়। এসময় উত্তরপাড়া মাইক্রোবাস টার্মিনাল সংলগ্ন এলাকার মুরগি ব্যবসায়ী মোঃ শহীদ হোসেনকে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার দায়ে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান। অভিযানের সময় বাজারে ব্রয়লার মুরগিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মানও তদারকি করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুকুরের পানিতে ময়লা-আবর্জনা ও মুরগির রক্ত ফেলে পরিবেশ দূষণের অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে বাজারদর নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ