• আজ- বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধ: ব্যবসা বন্ধ সাতক্ষীরায় শ্রমিক লীগ সভাপতি সাবু ও মেয়ে ফারজানার দুই কোটি টাকার প্রতারণা: কারাগারে প্রেরণ ইসরাইলে ড্রোন হামলায় লেবাননে আরও এক বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরায় চলাচলের অনুপযোগী নব্বই দশকের ব্রীজ সংস্কার চাই এলাকাবাসী আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে ডিসির অসৌজন্যমুলক আচরণ: প্রেস ব্রিফিং বর্জন কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি রায়হান, সম্পাদক অর্ঘ্য সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর নতুন মামলায় গ্রেফতার ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধ: ব্যবসা বন্ধ

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয়ের অপরাধে এক কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার বুধহাটা বাজারে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান বুধহাটা গ্রামের সাহাজুউদ্দিন সরদারের ছেলে কসাই রাজু সরদার দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অসুস্থ গরু ক্রয় করে রাতে তার নিজের বাড়িতে জবাই করেন এবং পরবর্তীতে ওই অসুস্থ গরুর মাংস বুধহাটা বাজারে বিক্রয় করেন।
বুধহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান (জুলু) বলেন, অসুস্থ গরু জবাই করে তার মাংস বিক্রয় করছিল তার পানিশ্টমেন্ট দেওয়া হয়েছে। কি পানিষ্টমেন্ট দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি’র নেতৃবৃন্দের সুপারিশে রাজুকে এক সপ্তাহ দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান এই গরুর মাংস বিক্রয় করতে গিয়ে ঝামেলায় পড়েছিল। একটি পক্ষকে অর্থ লেনদেনের মাধ্যমে ম্যানেজ করেছে, তবে এক সপ্তাহের জন্য দোকান বন্ধ রাখতে বলেছে বাজার কমিটি।
স্থানীয়রা আরো জানান রাজু নিয়মিত ব্যবসায়ী না। যখন কোথাও অসুস্থ গরু পায় সেই গরু ক্রয় করে এনে সেই গরুর মাংস বুধহাটা বাজার সহ বিভিন্ন বাজারে বিক্রয় করে থাকে।
কসাই রাজু সরদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি পা ভাঙ্গা গরু কিনে আনছিলাম। সেই গরুর মাংস বিক্রয় করতে গিয়ে বাজার কমিটি ও স্থানীয়রা আমাকে এক সপ্তাহ দোকান বন্ধ করে রাখতে বলেছে তাই আমি দোকান বন্ধ রেখেছি। কসাই রাজুর পিতা সাহাজুউদ্দিন সরদার নিউজটি না করে সাক্ষাতে দেখা করার কথা বলেন তিনি। মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গরু জবাই করা কসাই রাজুর ন্যাক্কারজনক কাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সেনেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা বলেন, বিষয়টা আমি জানতাম না। আপনি বলেছেন তাই জানতে পারলাম। কসাই এর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া পরবর্তীতে বুধহাটা বাজারে গ্রাম পুলিশদের সামনে রেখে গরু জবাই করে মাংস বিক্রয়ের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ