• আজ- শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন খুলনায় যমজ কন্যা হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ স্থানীয় সরকার নির্বাচনে সাফল্য চায় বিএনপি গরম নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ হালাল হলেও পশুর যেসব অংশ খেতে অপছন্দ করতেন নবীজি (সা.) মাত্র একটি ওষুধে বাঁচতে পারতেন ম্যারাডোনা, মৃত্যু মামলায় সাক্ষীর বিস্ফোরক সাক্ষ্য অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব পেয়ে যা বললেন মুশফিক যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান

আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকার ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায়

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে দীর্ঘ সময়ের মাছ ব্যবসায়ী জুলফিকার সরদার নানা ষড়যন্ত্র ও হুমকীর মধ্যে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে তিনি প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
গোয়ালডাঙ্গা গ্রামের সিদ্দিক সরদারের ছেলে জুলফিকার সরদার সাংবাদিকদের জানান, আমি ২০/২৫ বছর আগে থেকে গোয়ালডাঙ্গা বাজারে মাছ বিক্রয় করে আসছি। অনুমান ৫ বছর পূর্বে এলাকার রোজিনা খাতুন অন্য ক্রেতাদের ন্যায় আমার কাছে মাছ কিনতে আসে। নিয়মিত মাছ কেনার সুবাদে তার সাথে পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে।
এ সুযোগে সে আমার কাছ থেকে বেশ কিছু টাকা লেনদেন করে। পাওনা টাকা চাওয়ায় গত ৩ মাস হলো তার সাথে দূরত্ব তৈরি হয়। সে আমাকে এড়িয়ে চলতে থাকে। এক পর্যায়ে আমি তাকে টাকার জন্য চাপ সৃষ্টি করলে বাক বিতন্ডা হয়। এরপর থেকে সে নানান ষড়যন্ত্র করতে থাকে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে সে আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ এনে ফেসবুকে (সোস্যাল মিডিয়ায়) সম্মান হানি করে বক্তব্য দিয়েছে।
অভিযোগ সম্পর্কে আমি কিছুই জানিনা দাবী করে তিনি শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ