• আজ- শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন খুলনায় যমজ কন্যা হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ স্থানীয় সরকার নির্বাচনে সাফল্য চায় বিএনপি গরম নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ হালাল হলেও পশুর যেসব অংশ খেতে অপছন্দ করতেন নবীজি (সা.) মাত্র একটি ওষুধে বাঁচতে পারতেন ম্যারাডোনা, মৃত্যু মামলায় সাক্ষীর বিস্ফোরক সাক্ষ্য অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব পেয়ে যা বললেন মুশফিক যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন, হত্যা, বাড়িঘর-দোকানপাট, মসজিদ-মাদ্রাসা ও গোরস্থান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদ সাতক্ষীরা’র উদ্যোগে শুক্রবার জুম্মা নামাজ শেষে শহরের নিউ মার্কেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, ইমাম ও হাফেজগণ অংশ নেন।

সমাবেশে বক্তারা ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদ সাতক্ষীরা’র সভাপতির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, হাফেজ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য জোরদার এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ