• আজ- শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
শ্যামনগরে যুবককে অপহরণ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার কালিগঞ্জে ৫৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব: আকর্ষণীয় আমিয়ান দুর্গাপ্রতিমা কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ মাথায় পানি জমা রোগ নিয়ে ১১ মাসের ইব্রাহিম হাসপাতালে: চিকিৎসার খরচ জোগাতে পারছে না অসহায় পরিবার কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপির সম্পাদক গনিয়ার রহমানের মৃত্যু দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত মণ্ডপগুলো সিআইএ’র প্রতিবেদন: ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ

নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের তৃতীয়তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন

রিপোর্টার: / ২৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের তৃতীয়তলার ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা ষ্টেডিয়ামের দক্ষিণ পাশে পলাশপোলস্থ প্রতিষ্ঠানের ছাদ ঢালাইয়ের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ান খান মুন্না, পৌর ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকউদ্দৌলাহ সাগর।

উপস্থিত ছিলেন সামছুল আলম খান ছোট, আফরোজার রহমান খান চৌধুরী, সাংবাদিক মেহেদী আলী সুজয়, হাফেজ মোঃ ফিরোজ আহমেদ প্রমূখ।

আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিলের মাধ্যমে নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের তৃতীয়তলার ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় দোয়া পরিচালনা করেন পলাশপোল আল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ তামিম হোসাইন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোস্তাকুর রহমান খান চৌধুরী দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ