• আজ- বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ মাথায় পানি জমা রোগ নিয়ে ১১ মাসের ইব্রাহিম হাসপাতালে: চিকিৎসার খরচ জোগাতে পারছে না অসহায় পরিবার কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপির সম্পাদক গনিয়ার রহমানের মৃত্যু দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত মণ্ডপগুলো সিআইএ’র প্রতিবেদন: ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মেধাবী ছাত্র জাকারিয়া হত্যা: মূল হোতা নাহিদসহ গ্রেপ্তার- ২ তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশ দলকে অবরুদ্ধের চেষ্টা: গ্রেফতার ৩ সাতক্ষীরায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যায় ১২ জনের নামে মামলা: প্রধান আসামী নাহিদকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

​নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার নাংলা জামতলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু ।

 

​রবিবার গোপন সংবাদের ভিত্তিতে নাংলা এলাকায় পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় অবৈধ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ৭ (ক) ও ১৫ (১) ধারা অনুযায়ী রফিকুল এন্ড ব্রাদারসের আশিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের ঘরবাড়ি, আবাদি জমি ও রাস্তাঘাট ধ্বসে পড়ার ঝুঁকিতে পড়েছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন বন্ধ করেন এবং জড়িতদের হাতেনাতে আটক করেন।

​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, ড্রেজার বা অবৈধ পন্থায় বালু উত্তোলন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় দেবহাটায় এ ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

​উপজেলা প্রশাসনের এ ধরনের ঝটিকা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন নাংলা এলাকার স্থানীয় সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ