• আজ- শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরে যুবককে অপহরণ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার কালিগঞ্জে ৫৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব: আকর্ষণীয় আমিয়ান দুর্গাপ্রতিমা কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ মাথায় পানি জমা রোগ নিয়ে ১১ মাসের ইব্রাহিম হাসপাতালে: চিকিৎসার খরচ জোগাতে পারছে না অসহায় পরিবার কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপির সম্পাদক গনিয়ার রহমানের মৃত্যু দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত মণ্ডপগুলো সিআইএ’র প্রতিবেদন: ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার

রিপোর্টার: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের মো. ইয়াছিন গাজীর ছেলে ইমন হোসেন (২২), একই গ্রামের জালাল গাজীর ছেলে মেহেদী হাসান (২০), কলিমাখালী গ্রামের আব্দুর হাকিম সানার ছেলে সোহরাব হোসেন, একই গ্রামের মোতালেব সরদারের ছেলে ফারুক হোসেন বিল্টু, নাকতাড়া গ্রামের আব্দুল সানার ছেলে আজিজুল ইসলাম, বুধহাটা গ্রামের শিবানন্দ দে’র ছেলে আব্দুল্লাহ ওরফে জয়দেব (৩০) এবং কাটাখালী গ্রামের মৃত আব্দুর রউফ সানার ছেলে ইয়াকুব আলী সানা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমন হোসেনের বিরুদ্ধে শ্যামনগর থানার সিআর-৩৬৬/২৬ এবং মেহেদী হাসানের বিরুদ্ধে সিআর-৩৬৩/২৬ মামলা রয়েছে। সোহরাব হোসেনের বিরুদ্ধে সিআর-১৪৩/২২, ফারুক হোসেন বিল্টুর বিরুদ্ধে পারিবারিক জারি ০৫/২০, আজিজুল ইসলামের বিরুদ্ধে আশাশুনি থানার সিআর-৩৫০/২৫, আব্দুল্লাহ ওরফে জয়দেবের বিরুদ্ধে টিআর-১৮০/২১ ও জিআর-৬২/১৯ এবং ইয়াকুব আলী সানার বিরুদ্ধে আশাশুনি থানার সিআর-১৫৭৪/২৫ মামলার ওয়ারেন্ট রয়েছে।
আশাশুনি থানার ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত ৭ আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ওসি শাহিদুর রহমান বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আশাশুনি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ